প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দ, চন্দনবাইশা ডিগ্রী কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার শিক্ষার অগ্রগতির একটি অন্যতম স্তম্ভ। ১৯৬৪ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি স্থানীয় জনগণের নিরলস সহযোগিতা ও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের অবস্থানে এসেছে। এটি শুধু বিদ্যা বিতরণের কেন্দ্র নয়, বরং মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং নেতৃত্ব বিকাশেরও একটি চর্চাকেন্দ্র। একজন সভাপতি হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে এই প্রতিষ্ঠানটি শত বাধা পেরিয়ে আজও তার শিক্ষার মান, শৃঙ্খলা ও ঐতিহ্য বজায় রেখেছে। আধুনিক যুগের চাহিদা অনুযায়ী আমরা অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষা পরিবেশ ও একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছি। আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারব। ভবিষ্যতের শিক্ষার্থী যেন জ্ঞানে, মননে ও নীতিতে সমৃদ্ধ একটি জাতি গঠনে অবদান রাখতে পারে—এই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আমি সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। শুভেচ্ছান্তে, .. সভাপতি চন্দনবাইশা ডিগ্রী কলেজ
